© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুমের শিকার প্রতিটি ব্যক্তি বিচার পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
গুমের শিকার প্রতিটি ব্যক্তি বিচার পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০১ পিএম | ২৯ আগস্ট, ২০২৬
গুমের শিকার হয়েছেন এমন প্রতিটি ব্যক্তি বিচার পাবেন বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, সরকার এমন আইন করছে যেখানে গুমের শিকার প্রতিটি ভিকটিম বিচার পাবে। আজ শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।   

গুম প্রতিরোধে নতুন আইন প্রণয়ন বিষয়ে সালাউদ্দিন আহমেদ আরও বলেন, 'গুমের শিকার যেই হবে সে বিচার পাবে। আইনের সংশোধনের সময় সবসময় থাকবে তবে আইন আনাটাই বড় বিষয় ছিল যা সরকার করেছে।' 

তবে মন্ত্রী এও বলেন, 'গুমের শিকার ব্যক্তিদের কেন্দ্র করে আন্ডার মাইনিং করার একটি অপচেষ্টা চলছে।'

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতীতে গুমের শিকার এবং বর্তমানে চট্টগ্রাম-৭ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেন, 'বিচারের যায়গায় কোন ধরনের ফাক-ফোকর রাখতে চায় না বিএনপি সরকার। এ বিষয়ে একটি আইন পাশ করা হচ্ছে। গুমের ছিলছিলা বন্ধ হয়ে যাচ্ছে। গুমের পেছনে যারা মাষ্টার মাইন্ড বর্তমানে তারা কারাগারে। যারা যারা গুমের সাথে জড়িত তারা কেউই পার পাবে না।'  

উল্লেখ্য, গত ২৭ আগস্ট জাতীয় সংসদের চলমান তৃতীয় অধিবেশনে উত্থাপিত হয় 'গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬'। তবে এই আইনটির কার্যকারিতা, বিশেষ করে এর অধীনে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী ১১ দলীয় জোটের নেতারা।

এফআর/এসএন

মন্তব্য করুন