© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিনেমা নাকি সিরিজ? অমিতাভ রেজার সঙ্গে কোন কাজে ফিরছেন ফারিণ?

শেয়ার করুন:
সিনেমা নাকি সিরিজ? অমিতাভ রেজার সঙ্গে কোন কাজে ফিরছেন ফারিণ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৩ এএম | ৩০ আগস্ট, ২০২৬
দেশের গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় দীর্ঘ দিন পর আবার নতুন কাজ নিয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে তাদের ফের একসঙ্গে কাজ করার বিষয়টি প্রকাশ্যে আসে।

ফেসবুকে অমিতাভ রেজা চৌধুরী ফারিণকে ট্যাগ করে লেখেন, ‘অনেক বছর আগে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু। এত বছর পর আবার দেখা হচ্ছে ক্যামেরার সামনে—এবার একটু বড় কিছু করার জন্য।’ নির্মাতার সেই পোস্ট নিজের প্রোফাইলে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন ফারিণও। ক্যাপশনে তিনি লেখেন, ‘আর অপেক্ষা করতে পারছি না।’

দুই তারকার এমন পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয় ভক্তদের মধ্যে। ফারিণের নতুন এই প্রজেক্টটি সিনেমা নাকি ওটিটি মাধ্যমের, তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন নেটিজেনরা। তবে এ বিষয়ে ফেসবুকে সরাসরি কোনো তথ্য দেননি ফারিণ।

এ প্রসঙ্গে নির্মাতা অমিতাভ রেজা ঢাকা পোস্টকে জানালেন, তার নির্দেশনাতে একটি নতুন বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন ফারিণ। আগামী কয়েকদিনের মধ্যে তা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত রোজার ঈদে ‘প্রিন্স’ মুক্তির পর নতুন কোনো কাজের ঘোষণা না আসায় ফারিণের ফেরা নিয়ে প্রতীক্ষা বাড়ছিল ভক্তদের মাঝে। তাকে নিয়ে নতুন কোনো সিনেমার কথা এখন না শোনা গেলেও আপাতত বিজ্ঞাপনের মাধ্যমেই পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

এসএ/এসএন


মন্তব্য করুন