© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

শেয়ার করুন:
সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৩ পিএম | ৩০ আগস্ট, ২০২৬
চীন সফর শেষে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার (৩১ আগস্ট, ২০২৬) দুপুর ২ টায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে (কক্ষ নং-১৪১৪/১৪১৫, ভবন ৬) শিক্ষামন্ত্রীর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী তার সদ্য সমাপ্ত চীন সফরের অভিজ্ঞতা, অর্জন এবং শিক্ষা সম্পর্কিত দ্বিপাক্ষিক আলোচনা ও দ্বিপাক্ষিক সমঝোতার নানাবিধ বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সামনে বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন।

উক্ত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সকল গণমাধ্যমের সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের উপস্থিত থেকে কভারেজের ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

কেএন/এসএন

মন্তব্য করুন