মা হলেই কি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিষেধ? প্রশ্ন স্বস্তিকার
ছবি: সংগৃহীত
০১:৪২ এএম | ৩১ আগস্ট, ২০২৬
‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে কিয়ারা আদভানির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ট্রলিংয়ের ঘটনায় কিয়ারার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
স্বস্তিকার প্রশ্ন, একজন অভিনেত্রী বিয়ে করেছেন বা মা হয়েছেন বলেই কি তাঁর অভিনয়ের চরিত্র বদলে যাবে? তাঁর মতে, কোনো সিনেমা না দেখে শুধু অন্তরঙ্গ দৃশ্যের কথা শুনে একজন অভিনেত্রীকে বিচার করা সমাজের গভীর সংকটের প্রকাশ।
তিনি বলেন, মা হওয়া মানেই অভিনয়ে সীমাবদ্ধতা তৈরি হওয়া নয়। গল্পের প্রয়োজনে একজন অভিনেত্রীকে প্রেম, ঘনিষ্ঠতা কিংবা চুম্বনের দৃশ্যে অভিনয় করতেই হতে পারে। সেটিকে তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলিয়ে দেখা উচিত নয়।

এদিকে ‘টক্সিক’-এ যশ ও কিয়ারার একই ধরনের দৃশ্য নিয়ে পুরুষ ও নারী অভিনেতার প্রতি দর্শকদের ভিন্ন আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে। যশ প্রশংসা পেলেও কিয়ারাকে তাঁর বিয়ে ও মাতৃত্বের বিষয় সামনে এনে সমালোচনা করা হচ্ছে।
একেএস/টিএ