© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু

শেয়ার করুন:
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৫ এএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস। তিনি জানান, গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে শারীরিক পরীক্ষার ও সুচিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন