© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনে চুক্তি, কত পারিশ্রমিক পাচ্ছেন বলিউড তারকা অজয়?

শেয়ার করুন:
‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনে চুক্তি, কত পারিশ্রমিক পাচ্ছেন বলিউড তারকা অজয়?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪১ এএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
বড় পর্দার অ্যাকশন ও টানটান নাটকীয়তা সামলে এবার সোজা ড্রয়িংরুমে হাজির হচ্ছেন বলিউড তারকা অজয় দেবগন। দীর্ঘ অভিনয় জীবনে নানা চরিত্রে নজর কাড়লেও ছোট পর্দায় সঞ্চালক হিসেবে এটিই তার প্রথম অভিষেক। জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনে দেখা যাবে তাকে, যা শুরু হয়েছে গত ৩১ আগস্ট থেকে। 

তবে শো-এর গল্প ও উপস্থাপনার পাশাপাশি এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চায় এসেছে তার আকাশছোঁয়া পারিশ্রমিক। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন এই সিজনে মোট ১৫টি পর্বের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অজয়। আর এই স্বল্পসংখ্যক পর্বের জন্যই তিনি নিচ্ছেন প্রায় ৯০ কোটি টাকা! 


সেই হিসেবে একেকটি পর্বের জন্য পারিশ্রমিক পাচ্ছেন ৬ কোটি টাকা। ছোট পর্দার ইতিহাসে কোনো সঞ্চালকের জন্য এই অঙ্কের পারিশ্রমিক রীতিমতো চোখ কপালে তোলার মতো। অজয়ের এই বিশাল পারিশ্রমিক তাকে ভারতীয় টেলিভিশনের সবচেয়ে দামি সঞ্চালকদের তালিকার একদম শীর্ষ সারিতে বসিয়ে দিয়েছে। 

তবে এত বিপুল অর্থের চুক্তি সত্ত্বেও দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত টিভি হোস্টের খেতাবটি এখনো তার দখলে আসেনি। এই তালিকার একচ্ছত্র আধিপত্য এখনো ধরে রেখেছেন ‘সুলতান’খ্যাত সালমান খান। দীর্ঘ দেড় দশক ধরে বিতর্কিত অথচ অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর হাল ধরে রেখেছেন ভাইজান। 

এমআর/টিএ  

মন্তব্য করুন