নেপালে ত্রাণের পাশাপাশি পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস সোনু সুদের
ছবি: সংগৃহীত
১১:৪৭ এএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
নেপালের বিধ্বংসী আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণসামগ্রী নিয়ে কাঠমাণ্ডুতে পৌঁছেছেন বলিউড অভিনেতা ও সমাজসেবক সোনু সুদ। বন্যায় সর্বস্ব হারানো পরিবারগুলোর পুনর্বাসন এবং তাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে ভারত থেকে কম্বল, খাদ্যসহ প্রয়োজনীয় নানা সামগ্রী নিয়ে গেছেন এই অভিনেতা।
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনু সুদ জানান, শুধু তাৎক্ষণিক ত্রাণ দেওয়া নয়, বরং ক্ষতিগ্রস্তরা যেন নতুন করে জীবন শুরু করতে পারেন, সেটিই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, নিজের সাধ্যমতো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকেরই দায়িত্ব।

আমরা বিপুল পরিমাণ খাদ্য ও কম্বল এনেছি এবং আগামী মাসগুলোতেও নেপালে এই সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করব। এর আগে ২৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি নেপালবাসীর উদ্দেশে লিখেছিলেন, ‘নেপাল, তুমি একা নও।’
এদিকে নেপালের এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় ভারত, চীন ও নেপালকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন কাঠমাণ্ডুতে জন্ম নেওয়া বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা।
এসএ/টিএ