© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রায় লেখার ক্ষেত্রে এআইয়ের সহায়তা নেয়া যাবে, তবে নির্ভরশীল হওয়া যাবে না: আইনমন্ত্রী

শেয়ার করুন:
রায় লেখার ক্ষেত্রে এআইয়ের সহায়তা নেয়া যাবে, তবে নির্ভরশীল হওয়া যাবে না: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৬ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
রায় লেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের সহায়তা নেয়া যাবে-তবে নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এআই সুষ্ঠু নির্ণয় করে বিচারকাজ করার জন্য বিচার বিভাগের পক্ষ থেকে একটি বিল আহবানও করে মন্ত্রী বলেন, বিশ্ব ও বাংলাদেশ এআইতে প্রবেশ করেছে। তবে এর ঝুকি এখনও নির্ণয় হয়নি। যার সব থেকে খারাপ প্রভাব পড়তে পারে আদালতে।

তাই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি আইন করার কাজও করছে সরকার বলেও জানান তিনি।

কেএন/টিএ

মন্তব্য করুন