© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েদুই লেনবিশিষ্ট দুটি সার্ভিস সেতু উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

শেয়ার করুন:
দুই লেনবিশিষ্ট দুটি সার্ভিস সেতু উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫২ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের দুই লেনবিশিষ্ট দুটি সার্ভিস সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ধউর ব্রিজের ওপর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে, তিনি সেতু এলাকা পরিদর্শন করেন।

এসময় সেতুমন্ত্রী বলেন, রাজধানী থেকে আশুলিয়া যেতে ব্যপক যানজট পোহাতে হতো চলাচলকারীদের। ব্রিজগুলো চালু হওয়ায় কয়েকগুণ ভোগান্তি কমবে। 

তিনি আরও বলেন, কাজটি শেষ করতে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে সরকারের। ব্রিজটি চালু হওয়ায় এই অঞ্চলের মানুষজন খুশি হয়েছে। 

উদ্বোধনের পরপরই ধউর রোড থেকে আশুলিয়া পর্যন্ত দুই লেনের সার্ভিস সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।

কেএন/টিএ




মন্তব্য করুন