বাংলাদেশ মক্কা চুক্তিতে যুক্ত হলে স্বাগত জানাবে তেহরান
ছবি: সংগৃহীত
০৩:৪৬ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
মক্কা চুক্তিকে ইরানবিরোধী কোনো জোট হিসেবে দেখছে না তেহরান। বাংলাদেশ এই চুক্তিতে যুক্ত হলে ইরান তাকে স্বাগত জানাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি।
বুধবার (২ সেপ্টেম্বর) তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের এলএনজি বহনকারী জাহাজ চলাচলেও কোনো অসুবিধা হবে না।
ইরানের রাষ্ট্রদূত বলেন, মক্কা চুক্তিকে ইরানবিরোধী কোনো উদ্যোগ হিসেবে দেখছে না তেহরান। ফলে বাংলাদেশ এতে যুক্ত হলে ইরানের পক্ষ থেকে আপত্তির কোনো কারণ নেই।
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি হলো সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত একটি ত্রিপক্ষীয় সামরিক ও প্রতিরক্ষা চুক্তি। মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় এই চুক্তি করা হয়েছে। মূলত ইরান-ইসরায়েল সংঘাত এবং হুথি বিদ্রোহীদের হামলার প্রেক্ষাপটে এটি আত্মরক্ষামূলক জোট হিসেবে গঠিত হয়।
বাংলাদেশ এই প্রতিরক্ষা চুক্তিতে অংশ নেবে কি না, তা নিয়ে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা চলছে।
এমআই/টিএ