নিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত
০৬:২৫ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
নিজের বিরুদ্ধে দুদক কর্তৃক উত্থাপিত অভিযোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ বিষয়ে, রাতে তিনি বিস্তারিত বলবেন বলেও জানান।
বুধবার (২ সেপ্টেম্বর) নিজ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ কথা বলেন তিনি।
এদিকে, অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা থাকাকালীন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে যুব উন্নয়নের ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র আকতারুর ইসলাম।
আসিফ নিজ একাউন্টে দেওয়া ফেসবুক পোস্টে বলেন, ১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তা থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা করে ২ কোটি ৭৬ লক্ষ টাকার দুর্নীতি করেছেন একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্মসচিব এবং একজন উপসচিব সহ আরো অনেকে মিলে। দুদক বলছে প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ।
তবে, আজ বুধবার রাতে আসিফ মাহমুদ এ বিষয়ে কি গণমাধ্যমের সামনে কথা বলবেন? নাকি সোশ্যাল মিডিয়ায় বক্তব্য উপস্থাপন করবেন এ বিষয়ে স্পষ্টভাবে বলেননি।
এমআই/এসএন