আসিফ মাহমুদ ও দুদকের ব্রিফিং নিয়ে মনিরা শারমিনের কড়া মন্তব্য
ছবি: সংগৃহীত
০৮:৪৪ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের ধরন এবং এ সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলনের পেশাদারিত্ব নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন। দুদকের আনা অভিযোগের পরিসংখ্যানকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে দেয়া এক পোস্টে মনিরা শারমিন এ মন্তব্য করেন।
পোস্টে তিনি আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অঙ্ক ও কর্মকর্তা বদলির হিসাব নিয়ে ব্যঙ্গ করে লেখেন, ১৮৮ জন কর্মকর্তার বদলি বাণিজ্য করে প্রতি কর্মকর্তা থেকে মাত্র ১ লাখ ৪৬ হাজার করে নিল। তাও আবার ৪ জন মিলে। ছিহ! লজ্জার ব্যাপার! বিএনপির মাথায় তাও ব্রেন্ট আছে। এক ভিসি ৩ কোটি!
সংবাদ সম্মেলনের ভেতরের পরিস্থিতি নিয়ে অভিযোগ করে তিনি আরও লেখেন, আর সরকারের প্রতি অনুরোধ, দুদকের মুখপাত্র যাকে দিয়ে প্রেস কনফারেন্স করাইছেন, খুবই অনভিজ্ঞ এবং আনস্মার্ট। মিথ্যাটাও ঠিকঠাক বলতে পারে না। এক লাইন বলতে ১৪ বার তোতলায়। তারমধ্যে নার্ভাস হয়ে ‘প্রাথমিক সত্যতা’ বলে ফেলছে। সেইটা আবার সাংবাদিকদের অনুরোধ করছে যাতে ঐ শব্দটুকু বাদ দিয়ে ভিডিও প্রচার করে। নাহ! জমাইতে পারলো না!
এমআই/এসএন