স্বাস্থ্যের সেই বিতর্কিত কর্মকর্তাকে রাঙামাটি, স্ত্রীকে সুনামগঞ্জে বদলি
ছবি: সংগৃহীত
১১:০৭ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
সিলেটের পরিবার পরিকল্পনা কার্যালয়ের বহুল আলোচিত ও বিতর্কিত দম্পতি উপপরিচালক (ডিডি) মো. নিয়াজুর রহমান ও তার দ্বিতীয় স্ত্রী মেডিকেল কর্মকর্তা ডা. সুবর্ণা রায় তুলির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে উপপরিচালক মো. নিয়াজুর রহমানকে সিলেট থেকে বদলি করে রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে ৪ সেপ্টেম্বর থেকে তিনি ‘তাৎক্ষণিক অবমুক্ত’ বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।
এর আগে গত ১৮ আগস্টের প্রজ্ঞাপনে ডা. সুবর্ণা রায় তুলিকে সুনামগঞ্জের জগন্নাথপুরে বদলি করা হলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও তিনি নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি।
এমআর/টিএ