© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসানের পদত্যাগ

শেয়ার করুন:
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসানের পদত্যাগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫১ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান।

বুধবার (২ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান এ তথ্য জানান। 

তিনি বলেন, সংগঠনের পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরে সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। 

২০২৫ সালের ৩১ অক্টোবর এনসিপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়।এতে কেন্দ্রীয় সভাপতি করা হয় জাহিদ আহসানকে এবং সাধারণ সম্পাদক হন আবু বাকের মজুমদার। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়। 

এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) নাম পরিবর্তন করে জাতীয় ছাত্রশক্তি করার এক সপ্তাহের মধ্যে সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।

এমআর/টিএ  

মন্তব্য করুন