© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প

শেয়ার করুন:
ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৭ এএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ইরানের সঙ্গে চলমান সংঘাত আর বেশি দিন স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যদিও কবে নাগাদ সংঘাতের অবসান হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানাননি তিনি।

স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) ওয়াশিংটনের ওভাল অফিসে এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, তেহরানের সঙ্গে উত্তেজনা আর কতদিন চলতে পারে। জবাবে প্রশ্নে ট্রাম্প বলেন, ‘খুব বেশি দিন নয়।’

সংঘাত প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটিও শিগগিরই শেষ হবে। তবে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তিনি। ইরানের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না এটি আর খুব বেশি দিন চলবে। তারা আর কতটা সহ্য করতে পারবে, জানি না।’

কয়েক মাস ধরে ট্রাম্প দাবি করে আসছেনন, যুদ্ধ দ্রুত শেষ হবে এবং ইরান আত্মসমর্পণ করবে। তবে এখন পর্যন্ত তেমনটি ঘটেনি। আগামী নভেম্বরের শুরুতে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের বিষয়টি তার সিদ্ধান্ত গ্রহণে কোনো প্রভাব ফেলছে না বলেও দাবি করেন ট্রাম্প।

ট্রাম্পের দাবি, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে কারণে সাময়িকভাবে জ্বালানির পেছনে বেশি অর্থ খরচ করতেও রিপাবলিকান ভোটাররা রাজি আছেন।

এফআর/টিএ

মন্তব্য করুন