© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বিগ বস ২০’-এর প্রোমো প্রকাশ পেতেই সালমানকে ‘বুড়ো’ বলে কটাক্ষ

শেয়ার করুন:
‘বিগ বস ২০’-এর প্রোমো প্রকাশ পেতেই সালমানকে ‘বুড়ো’ বলে কটাক্ষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৩ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
আর মাত্র তিনদিন পর শুরু হতে চলেছে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম মৌসুম। বরাবরের মতো এবারও শোটির সঞ্চালকের ভূমিকায় থাকছেন বলিউড সুপারস্টার সালমান খান। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রোমো ভিডিও সামনে আসার পর সালমানকে বুড়ো বলে কটাক্ষ করছেন নেটিজেনরা। 

সামাজিক মাধ্যমে প্রকাশিত প্রোমো ভিডিওর মন্তব্যের ঘরে একজন লিখেছেন,‘ বুড়ো বুড়ো লাগছে’। আর একজন মন্তব্য করেছেন, ‘সালমানের চেহারায় ভিএফএক্স লুক দেওয়া হয়েছে।’ অন্য একজন অভিনেতার চুল ও দাড়ি নিয়ে ব্যঙ্গ করে লিখেছেন, ‘নকল চুল, দাড়ি এবং শরীরে প্লাস্টার করা— বাহ ভাই বাহ!’ আরেক নেটিজেন লিখেছেন, ‘ভাই এবার মাথায় উইগ পরেছেন।’ শোয়ের মান নিয়ে প্রশ্ন তুলে তীব্র ভাষায় কটাক্ষ করে একজন লিখেছেন, ‘এটা কোনো বিগ বস নয়। পুরোপুরি একটি জগাখিচুড়ি আড্ডাখানা।’



সিজনে অংশগ্রহণকারী হিসেবে যাঁদের নিয়ে জল্পনা চলছে, তাঁদের মধ্যে রয়েছেন নিয়া শর্মা, অর্জুন বিজলানি, করণ প্যাটেল এবং জান্নাত জুবায়ের। রিয়েলিটি শো-তে নিয়া ও অর্জুনের অংশগ্রহণের গুঞ্জন অবশ্য নতুন কিছু নয় ৷ তবে শেষ পর্যন্ত এই তারকারা অংশ নেবেন কি না, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও তিনদিন। বিগ বস প্রতিযোগীদের চুড়ান্ত নামের তালিকা এখনও জানা যায়নি। 

‘বিগ বস ২০’-এর সঞ্চালনার জন্য সালমান খানকে কত টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হয়েছে। নতুন মৌসুমে সঞ্চালনার জন্য প্রায় ১২০ থেকে ১৫০ কোটি রুপি পারিশ্রমিক পেতে পারেন এই বলিউড তারকা। 

জানা গেছে, এবারের মৌসুমও প্রায় ১৫ সপ্তাহ চলার কথা। সেই হিসাব অনুযায়ী প্রতি সপ্তাহান্তে সালমানের পারিশ্রমিক হতে পারে প্রায় ৮ থেকে ১০ কোটি রুপি। তবে পারিশ্রমিকের এই অঙ্ক সালমান খান নিজে কিংবা অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। আগের মৌসুমগুলোর তুলনায় ‘বিগ বস ২০’-এর বাজেট তুলনামূলক বেশি বলে ভারতীয় সংবাদে দাবি করা হয়েছে।

এসএন 

মন্তব্য করুন