ছাত্রদলকর্মীদের অংশগ্রহণ ছাড়া জুলাই আন্দোলন সফল হতো না: রিজভী
ছবি: সংগৃহীত
০৩:২৪ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
জুলাই আন্দোলনের একক ক্রেডিট নেয়া হয় অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একক ক্রেডিট নেয়া হয় জুলাই আন্দোলনের। প্রায় সাড়ে চারশ’ শহীদ আর ছাত্রদলের কর্মীদের অংশগ্রহণ ছাড়া আন্দোলন সফল হতো না।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ছাত্রদলের ওয়েবসাইট ও চারটি বুকলেট উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রে যখন ফ্যাসিবাদ চেপে বসে তখন ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির কারণে মানুষের বাকস্বাধীনতা ফিরে আসে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
শিক্ষা যদি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হতে না পারে তাহলে পশ্চাৎপদতা তৈরি হয় জানিয়ে তিনি বলেন, দেশীয় ও বিশ্ব রাজনীতি থেকে শুরু করে রাজনীতির সব তথ্য পাওয়া যাবে ছাত্রদলের এই ওয়েবসাইটে।
এমআর/টিএ