© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানের হাতে আটক হওয়া সেই অভিনন্দন এবার যাত্রীবাহী বিমানের পাইলট, ছাড়লেন বিমানবাহিনীর চাকরি

শেয়ার করুন:
পাকিস্তানের হাতে আটক হওয়া সেই অভিনন্দন এবার যাত্রীবাহী বিমানের পাইলট, ছাড়লেন বিমানবাহিনীর চাকরি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৬ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
২০১৯ সালে পাকিস্তানের মাটিতে ভূপাতিত হয়েছিল ভারতীয় পাইলট অভিনন্দন বার্থামানের যুদ্ধবিমান। এরপর তাকে আটক করে পাকিস্তানি সেনারা। টানা তিনদিন নিজেদের জিম্মায় রাখার পর তাকে ভারতের কাছে ফেরত দেওয়া হয়।

বিশ্বজুড়ে আলোচনায় আসা ভারতীয় বিমানবাহিনীর এই পাইলট এবার বাহিনীর চাকরি ছেড়ে দিয়েছেন। স্বেচ্ছায় অবসর নিয়ে তিনি যুদ্ধবিমানের বদলে যাত্রীবাহী বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বার্তাসংস্থা পিটিআই বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জানিয়েছে, একটি বেসরকারি বিমান সংস্থায় চাকরি শুরু করতে বিমানবাহিনীর চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই অবসর নিয়েছেন অভিনন্দন।



দীর্ঘ ২২ বছর বিমানবাহিনীতে কর্মরত ছিলেন তিনি। তবে ২০১৯ সালে পাকিস্তানের হাতে আটক হওয়ার পর ব্যাপক আলোচনায় আসেন অভিনন্দন।

পিটিআই জানিয়েছে, গোয়াভিত্তিক আঞ্চলিক এয়ারলাইন ফ্লাই৯১-এ গত আগস্টে সাধারণ পাইলট হিসেবে যোগ দিয়েছেন অভিনন্দন।

এ বিষয়ে অভিনন্দন নিজে এখনো কোনো মন্তব্য করেননি। পিটিআই ফ্লাই৯১-এর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। এয়ারলাইনটির মুখপাত্র বলেন, নিজেদের কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য তারা প্রকাশ করেন না।

২০২৪ সালের মার্চে যাত্রা শুরু করে ফ্লাই৯১। বর্তমানে এটিআর ৭২-৬০০ মডেলের ছয়টি বিমান দিয়ে কার্যক্রম পরিচালনা করছে এয়ারলাইনটি।



পাকিস্তানের হাতে অভিনন্দনের আটক হওয়ার ঘটনা

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় সেনারা পাকিস্তানে হামলা চালায়। এর আগে পুলওয়ামায় এক ভয়াবহ বোমা হামলায় ৪০ সেনা নিহত হন। এর জেরেই পাকিস্তানে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী।

এর মধ্যে নিজের বিমান নিয়ে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেন উইং কমান্ডার অভিনন্দন। পরে তার মিগ-২১-এর সঙ্গে পাকিস্তানি বিমানবাহিনীর একটি বিমানের সম্মুখ লড়াই হয়। এ সময় তার বিমানটি ক্ষতিগ্রস্ত হলে প্যারাস্যুটের মাধ্যমে নিচে নেমে আসেন তিনি। এরপর তাকে আটক করে পাকিস্তানি সেনারা এবং ব্যাপক মারধর করা হয়।

ওই বছরের শেষ দিকে অভিনন্দনকে বীরচক্র পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। যুদ্ধকালীন সময়ে সামরিক দক্ষতার জন্য দেওয়া ভারতের তৃতীয় সর্বোচ্চ পুরস্কার এটি।

সূত্র: পিটিআই, এনডিটিভি

মন্তব্য করুন