© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেই প্রেমিককেই বিয়ে করে সংসার শুরু করলেন হিরো আলমের সাবেক স্ত্রী

শেয়ার করুন:
সেই প্রেমিককেই বিয়ে করে সংসার শুরু করলেন হিরো আলমের সাবেক স্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫২ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি। জানা গেছে, নতুন করে সংসার শুরু করেছেন তিনি। নিজের বিয়ের খবর রিয়া মনি নিজেই নিশ্চিত করেছেন।

রিয়া মনি জানান, কয়েক দিন আগে নতুন বিয়ে করেছেন তিনি। 

তিনি দীর্ঘদিনের প্রেমিক কনটেন্ট ক্রিয়েটর কামরুল ইসলাম রিয়াজ ওরফে মক্স অভিকে বিয়ে করেছেন। হিরো আলমের সঙ্গে সংসার করা অবস্থায়, অভির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ শোনা গেছে বারবার। হিরো আলম এ নিয়ে অনেকবার প্রকাশ্যে কথা বলেছেন। হয়েছে হামলা-মামলাও। 



অবশেষে হিরো আলম নিজেই রিয়া মনির জীবন থেকে সরে যান। বর্তমানে সিঙ্গেল থাকা রিয়া মনি তাই কোনো ঝক্কি-ঝামেলা ছাড়াই অভির সঙ্গে সংসার পাতলেন। 

রিয়া মনি বলেন, ‘আমরা বিয়ে করেছি। বেশ কয়েক দিন আগে দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে।’ তবে বিয়ের নির্দিষ্ট তারিখ ও আয়োজন নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এর আগে রিয়া মনি ও মক্স অভিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা হয়েছে।

বর্তমানে হিরো আলম সৌদি আরবে অবস্থান করছেন। ওমরা পালনের পাশাপাশি সেখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়া এবং একটি মোবাইল শোরুম উদ্বোধনের কাজেও ব্যস্ত রয়েছেন তিনি।

এসএ/টিএ


মন্তব্য করুন