© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেই জেন্ডায়া, জানালেন মা

শেয়ার করুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে নেই জেন্ডায়া, জানালেন মা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০২ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
৩০তম জন্মদিনে জেন্ডায়া সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রয়েছেন বলে জানিয়েছেন তার মা ক্লেয়ার স্টোয়ারমার। তবে মায়ের এমন মন্তব্যের পরও জন্মদিনে ভক্তদের শুভেচ্ছার জবাব দিতে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই অভিনেত্রী।

১ সেপ্টেম্বর ৩০ বছরে পা দেন জেন্ডায়া। বিশেষ দিনে তার ছোটবেলার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মা ক্লেয়ার। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, জেন্ডায়া এখন আর সামাজিক যোগাযোগমাধ্যমে নেই। তাই তার পোস্টটি হয়তো মেয়ের চোখে পড়বে না।

একই সঙ্গে জানান, কিছুক্ষণ আগেই ফেসটাইমে মেয়ের সঙ্গে কথা বলেছেন তিনি। জেন্ডায়ার মায়ের এই পোস্টটি দ্রুত নজরে আসে ভক্তদের। এতে অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিয়েছেন বলে ধারণা করেন অনেকে।



তবে মায়ের পোস্টের পরই ইনস্টাগ্রামে নিজের ছোটবেলার একটি ছবি প্রকাশ করেন জেন্ডায়া। জন্মদিনে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য তাদের ধন্যবাদ জানান তিনি। এর আগে গত ৮ জুলাই ইনস্টাগ্রামে নিজের সর্বশেষ পোস্টটি দিয়েছিলেন জেন্ডায়া। ‘ডুন: পার্ট থ্রি’ সিনেমার ট্রেলার প্রকাশ করে সেটি শেয়ার করেছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেন্ডায়ার দূরে থাকার বিষয়টি অনেক ভক্তের কাছেই কিছুটা বিস্ময়ের। অবশ্য এর আগেও কাজ ও জনজীবন থেকে বিরতি নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।

চলতি বছরের শুরুর দিকে ফানডাঙ্গোকে দেওয়া এক সাক্ষাৎকারে জেন্ডায়া জানান, টানা কাজ এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর কিছুদিন জনজীবন থেকে দূরে থাকতে চান। সে সময় মজা করে তিনি বলেছিলেন, কিছুদিন তাকে কম দেখা যেতে পারে এবং তিনি অনেকটা আড়ালে থাকতে চান।

তবে কয়েক মাস পর ‘এল’ ম্যাগাজিনকে দেওয়া আরেক সাক্ষাৎকারে জেন্ডায়া জানান, দীর্ঘ সময় কাজ থেকে দূরে থাকা তার জন্য সহজ নয়। কাজ না থাকলে তিনি অস্থির বোধ করেন এবং বিরতি শেষে দ্রুত নতুন কাজ খুঁজতে শুরু করেন।

এসএ/টিএ


মন্তব্য করুন