দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত
১২:৪৪ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৬
দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ৫ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। আমরা অশুভ শক্তি, অপশক্তির বিরুদ্ধে যখন কাজ করব, কথা বলব, আমি বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন।
পরে জন্মাষ্টমীর উপলক্ষ্যে আয়োজিত র্যালিতে অংশ নেন আইনমন্ত্রী।
আরআই/টিএ