© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোমাঞ্চকর জয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে জার্মান তারকা জভেরেভ

শেয়ার করুন:
রোমাঞ্চকর জয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে জার্মান তারকা জভেরেভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৭ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ইউএস ওপেনে দারুণ পরীক্ষার সম্মুখিন হলেন জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জভেরেভ। লরেঞ্জে সোনেগোর বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় তুলে নিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন তিনি। পাঁচ সেটের দীর্ঘ এই ম্যাচে জভেরেভ প্রতিপক্ষেকে হারিয়েছেন ৬-৪, ৩-৬, ৬-৭(৭-৯), ৭-৫ ও ৬-৪ ব্যবধানে।

ইতালিয়ান টেনিস তারকার বিপক্ষে সহজ জয়ের প্রত্যাশা নিয়েই খেলতে নেমেছিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা আলেকজান্ডার জভেরেভ। প্রত্যাশা অনুযায়ী প্রথম সেটে ৬-৪ ব্যবধানে জয়ও পেয়ে যান তিনি।



কিন্তু এরপর যেন প্রতিপক্ষের কাছে পাত্তাই পাচ্ছিলেন না জার্মান টেনিস তারকা। দ্বিতীয় সেটে ৬-৩ পয়েন্ট ব্যবধানে জিতে নেন সোনেগো। আর তৃতীয় সেটটিতে হয় হাড্ডাহাড্ডি লড়াই। ৬-৭ ব্যবধানে সেটটি অমীমাংসিত হলে টাইব্রেকারে খেলা হয়। সেখানে জভেরেভকে ৯-৭ ব্যবধানে হারিয়ে লিড নেন সোনেগো।

টানা দুই সেট হেরে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন নাম্বার ওয়ান টেনিস তারকা জভেরেভ। চতুর্থ সেটটি ৭-৫ পয়েন্ট ব্যবধানে জিতে নেন তিনি। ফলে পঞ্চম সেটটি ছিল জয় নির্ধারণী। সেখানেও ছিল জভেরেভের আধিপত্য। ৬-৪ ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকিট কাটেন তিনি।

এমআর/টিএ  



মন্তব্য করুন