© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মনে হলো তামিল সিনেমার শুটিং করলাম: শাহরিয়ার নাজিম জয়

শেয়ার করুন:
মনে হলো তামিল সিনেমার শুটিং করলাম: শাহরিয়ার নাজিম জয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৮ এএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৬
‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নির্মাণে থ্রিলার ধাঁচের গল্পে ‘লাপাত্তা’ ওয়েব ফিল্মের শুটিং শেষ হয়েছে। অভিনেতা নাসির উদ্দিন খান, নুসরাত ফারিয়া ও শাহরিয়ার নাজিম জয় অভিনীত এই ওয়েব ফিল্মটির একটি গানের শুটিং এখনও বাকি।

আগামী অক্টোবর মাসে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘লাপাত্তা’র। এই ওয়েব ফিল্মে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের প্রশংসা করলেন অভিনেতা, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

তার মতে, কাজটির আয়োজন ও নির্মাণশৈলীতে রয়েছে ভিন্নতার ছাপ। জয় জানান, তিনি ‘লাপাত্তা’-তে কাজ করে তৃপ্তি পেয়েছেন।

জয় বলেন, “শুটিং শেষ করার পর মনে হলো, তামিল কোনো সিনেমার শুটিং করলাম। ডিরেক্টর, ক্যামেরাম্যান এবং অভিনেতাদের চেহারার সঙ্গে তামিল তামিল একটা ভাব আছে। নাসির উদ্দিন খান, নুসরাত ফারিয়া এবং আমাকে নিয়ে সে যে কাজটা করেছে, আমি নিশ্চিত এত বড় অ্যারেঞ্জমেন্টের ওয়েব ফিল্ম বাংলাদেশে আগে আর হয়নি।

নির্মাতা মেহেদী হাসান হৃদয়কে সময়ের চেয়ে এগিয়ে থাকা একজন নির্মাতা হিসেবেও উল্লেখ করেন জয়। তার ভাষায়, হৃদয় “তুখোড় পরিশ্রমী এবং সময়ের থেকে আগানো নির্মাতা। সে সময়কে ধরতে পারে।”



হৃদয়ের নির্মিত আলোচিত সিনেমা ‘বরবাদ’-এর প্রসঙ্গ টেনে জয় আরও বলেন, “বরবাদ বানানো নির্মাতা সে। তার মধ্যে অনেক কিছু আছে। দর্শকদের পালস বোঝে। সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে ‘লাপাত্তা’র অ্যারেঞ্জমেন্ট। বাংলাদেশে ওয়েব ফিল্মের ক্ষেত্রে এত বড় পরিসরে কাজ করার চেষ্টা খুব বেশি দেখা যায় না।

“হৃদয়ের মধ্যে আরও অনেক কিছু দেওয়ার ক্ষমতা আছে। ‘বরবাদ’ দিয়ে সে যে সম্ভাবনার কথা জানিয়েছে, ‘লাপাত্তা’তে তার আরেকটা দিক দেখতে পাবেন দর্শক।” বলেন এই অভিনেতা।

লাপাত্তা নিয়ে আশাবাদের কথা জানিয়ে জয় বলেন,“আমি কাজটা নিয়ে সত্যিই এক্সাইটেড। আমার বিশ্বাস, মুক্তির পর দর্শকও বুঝতে পারবেন আমরা কেন কাজটা নিয়ে এত আশাবাদী।”

নির্মাতার সঙ্গে প্রথমবারের মতো এমন বড় পরিসরের ওয়েব ফিল্মে কাজ করে নিজের অভিজ্ঞতায় মুগ্ধ হয়েছেন জয়। এর আগে তিনি বলেছিলেন, দর্শকদের জন্য দারুণ বিনোদন থাকবে ‘লাপাত্তা’য়। কাজ করার সময় যে কাজ মনে টান দেয় সেটি রিলিজের পর দর্শকদের প্রিয় হয়ে ওঠে। আমার বিশ্বাস এই লাপাত্তা দিয়ে খেলা ঘুরে যাবে।

পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘লাপাত্তা’ আমার জন্য অনেক স্পেশাল একটি কাজ। চেষ্টা করেছি ওয়েব কনটেন্টে এমন কিছু করতে, যেটার নির্মাণ, গল্প বলার ধরন ও অ্যারেঞ্জমেন্ট দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে। অক্টোবরে আইস্ক্রিনে রিলিজের পর দর্শকরা বাকিটা বলবেন।

কেএন/এসএন

মন্তব্য করুন