© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাবনূরের সঙ্গে বারবিকিউ পার্টিতে তাসকিন

শেয়ার করুন:
শাবনূরের সঙ্গে বারবিকিউ পার্টিতে তাসকিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৫ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৬
এক ফ্রেমে ক্রিকেট আর ঢাকাই সিনেমা-  অস্ট্রেলিয়ার সিডনিতে হাসিমুখর ছবিতে ফুটে উঠলো দুই অঙ্গনের দুই পরিচিত মুখ। ঢালিউড চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে এক ঘরোয়া আয়োজনে দেখা গেলো টাইগার পেসার তাসকিন আহমেদকে।

বর্তমানে সিডনিতে পরিবারের সঙ্গে বসবাস করছেন শাবনূর। এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করার পর ছুটি কাটাতে সিডনিতেই থেকে গেছেন তাসকিন। জাতীয় ক্রিকেট দলের তারকা ও তার পরিবারকে নিজের ভাইয়ের বাসায় আমন্ত্রণ জানান শাবনূর।

দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিমাখা সন্ধ্যার ছবি প্রকাশ করেন। ছবি প্রকাশের পর থেকেই তা নজর কাড়ে দুই তারকার ভক্তদের।

শাবনূরের সঙ্গে ছবি প্রকাশ করে তাসকিন লেখেন, তাদের সন্ধ্যাটি বেশ আনন্দে কেটেছে। বিশেষ করে বারবিকিউ পার্টি ছিল উপভোগ্য। শাবনূর ও তার পরিবারের আন্তরিক আতিথ্যের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন টাইগার তারকা।

সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি প্রকাশ করে শাবনূর লেখেন, প্রিয় ক্রিকেটারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে দারুণ সময় কাটিয়েছেন।

তাসকিনকে দেশের গর্ব উল্লেখ করে তিনি বলেন, তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি।


এসএ/এসএন


মন্তব্য করুন