ভ্যালেন্সিয়া ম্যাচের আগে ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তায় ফ্লিক
ছবি: সংগৃহীত
০৮:৫৮ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৬
রিয়াল মাদ্রিদ রিয়াল বেতিসের কাছে হেরে যাওয়ার পর সতর্ক হান্সি ফ্লিক। ভ্যালেন্সিয়ার মাঠে নামার আগে চিরপ্রতিদ্বন্দ্বীদের হার ভাবাচ্ছে বার্সেলোনার কোচকে। এর মধ্যে তার উদ্বেগ বাড়ালেন লামিন ইয়ামাল।
রোববার বার্সেলোনার শেষ দলীয় অনুশীলনে ছিলেন না বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। স্প্যানিশ সংবাদপত্র মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, কোচের অধীনে স্কোয়াডের বাকিরা ঘাম ঝরালেও জিমনেসিয়ামের ভেতরে ছিলেন ১০ নম্বর জার্সিধারী।
অথচ ইয়ামাল ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আগের ম্যাচে। গত সোমবার ন্যু ক্যাম্পে রায়ো ভায়েকানোর বিপক্ষে দুটি চমৎকার গোল করেছিলেন।
প্রথম তিন ম্যাচে ১২ গোল করে দারুণ ফর্মে বার্সেলোনা। রিয়ালের হারের কারণে লিগ টেবিলের শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারবে তারা। তিন ম্যাচ শেষে ৯ পয়েন্ট বার্সার, এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্টে পরের দুটি স্থানে মাদ্রিদ ক্লাব ও বেতিস।
এমআই/টিএ