© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসানের ৭ উইকেট, ৮৪ রানে জিতল কেন্ট

শেয়ার করুন:
হাসানের ৭ উইকেট, ৮৪ রানে জিতল কেন্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১০ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৬
হাসান মাহমুদ কাউন্টি ক্রিকেটে অভিষেকেই বাজিমাত করলেন। তার দুর্দান্ত বোলিংয়ে ৮৪ রানে উস্টারশায়ারকে হারিয়েছে কেন্ট। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু-র দৌড়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ব্যবধান বাড়াল তারা।

হারের ব্যবধান ম্যাচের চিত্র পুরোপুরি ফুটে তুলছে না। ব্রেট ডি’অলিভেইরার সেঞ্চুরিতে লড়াই জমিয়ে তুলেছিল উস্টারশায়ার। ৩৮০ রানের লক্ষ্যে নেমে অনেকক্ষণ ধরেই রান তাড়া করার আভাস দিয়েছিল তারা। একসময় তাদের স্কোর ছিল ৫ উইকেটে ২৬৫। কিথ ডাজিয়ন ১৯ বলে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন।

হাসান ও ম্যাট মিলনেস তিনটি করে উইকেট নিয়েছেন। সফরকারীরা শেষ পাঁচ উইকেট হারায় মাত্র ৩০ রানের মধ্যে। ডি’অলিভেইরা ১০৩ রানে অপরাজিত ছিলেন।

এই জয়ে কেন্ট তৃতীয় স্থানে থাকা নর্দাম্পটনশায়ারের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে থাকল।



৮৪ রানে তিন উইকেট হারিয়ে শেষ দিন ব্যাটিংয়ে নামে উস্টারশায়ার। ম্যাচে আন্ডারডগ ছিল তারা। কিন্তু আগের দিন অপরাজিত থাকা ডি’অলিভেইরা ও অ্যাডাম হোস স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন। হোসকে (৩৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৭৬ রানের এই জুটি ভেঙে দেন।

ডি’অলিভেইরার সঙ্গে হেনরি কুলেন যোগ দিয়ে লাঞ্চ ব্রেকের আগে স্কোর নেন ৪ উইকেটে ১৯৯-তে। তাদের ৮৬ রানের জুটিও ভেঙে দেন হাসান। বিকেলের সেশনের চতুর্থ বলে কুলেনকে ৪৫ রানে থামান তিনি। কিন্তু মোমেন্টাম ঘুরে যায় ওয়েইট ডি’অলিভেইরার সঙ্গে যোগ দিলেন। 

দুজনে বেশ সাবলীল ব্যাটিংয়ে জয়ের আশা বাঁচিয়ে রাখেন। তবে ডাজিয়ন থামান এই জুটিকে। ৩৭ রানে তার শিকার হন ওয়েইট। দক্ষিণ আফ্রিকান বিদেশি খেলোয়াড় তারপর টম টেলরকে সাজঘরে পাঠান। তাতে চা বিরতিতে স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২৮৩।

ফিরেই ডাজিয়নের বলে গোল্ডেন ডাক মারেন বেয়ার্স সোয়ানেপোয়েল। নতুন বল হাতে নেন হাসান। তার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে যাক মারেন বেন আলিসন। ডাজিয়নের বদলে বল হাতে নিয়ে উস্টারশায়ারের শেষ উইকেট নেন মিলনে। 

প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছিলেন হাসান। দ্বিতীয় ইনিংসে পেলেন আরও তিন উইকেট। ১১৯ রান দিয়ে সাত উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার।

এমআই/টিএ

মন্তব্য করুন