অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ
ছবি: সংগৃহীত
০৭:২০ পিএম | ০৭ সেপ্টেম্বর, ২০২৬
পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
পরদিন ৬ আগস্ট পদত্যাগ করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।
৭ আগস্ট পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এরপর ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান মো. আসাদুজ্জামান।
পরবর্তীতে ১৩ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা, মোহাম্মদ আরশাদুর রউফ ও মোহাম্মদ অনীক রুশদ হক।
কেএন/এসএন