© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক পোস্টেই পুরোনো প্রেমের গুঞ্জন দেব-শুভশ্রীর!

শেয়ার করুন:
এক পোস্টেই পুরোনো প্রেমের গুঞ্জন দেব-শুভশ্রীর!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫২ পিএম | ০৭ সেপ্টেম্বর, ২০২৬
কিছু গল্প শেষ হয় না, শুধু মাঝখানে বিরতি নেয়। দেব ও শুভশ্রীর গল্পটাও যেন তেমন। একসময় পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তব জীবনেও। পরে পথ আলাদা হয়েছে, একসঙ্গে কাজ করাও থেমে গেছে। তবে ১২ বছর পর আবারও একই সিনেমায় ফিরছেন জনপ্রিয় এই জুটি। সিনেমার নাম ‘দেশু ৭’।

টালিউডের ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জেরে প্রায় এক বছর নিষিদ্ধ থাকার পর এই সিনেমা দিয়েই নতুনভাবে ফিরছেন অনির্বাণ ভট্টাচার্য। টিজারে বড় চুল, চোখে সানগ্লাসে ভিলেনের লুকে দেখা গেছে তাকে।



এরপর শনিবার প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘তোর শুধু তোর’। গানটির টিজার শেয়ার করে দেব ও শুভশ্রী লিখেছেন, ‘কিছু সম্পর্ক কখনোই মিলিয়ে যায় না... সেগুলো কেবলই ফিরে আসার পথ খুঁজে নেয়।’ এই ক্যাপশন ঘিরেও শুরু হয়েছে আলোচনা। অনেকেই মন্তব্যের ঘরে দুই তারকার পুরোনো সম্পর্কের প্রসঙ্গ টেনেছেন।

২০০৯ সালে রাজ চক্রবর্তীর ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে শুরু হয়েছিল দেব-শুভশ্রীর জুটি। এরপর একাধিক হিট সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। ২০১৩ সালে ‘খোকা ৪২০’ মুক্তির পর তদের সম্পর্কে ফাটল ধরে। এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের।

এবার ‘দেশু ৭’ দিয়ে শুধু জুটি হিসেবেই নয়, পরিচালক হিসেবেও নতুন অধ্যায় শুরু করছেন দেব। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৬ অক্টোবর।

এদিকে নতুন গান ‘তোর শুধু তোর’ প্রকাশের পর বাড়ছে দর্শকদের আগ্রহ। দীর্ঘ ১২ বছর পর দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখতে অপেক্ষায় তাদের পুরোনো ভক্তরা। এখন দেখার বিষয়, পর্দায় ফিরেও কি আগের মতোই জমে ওঠে এই জুটির রসায়ন।

এসএ/টিএ


মন্তব্য করুন