© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ধুরন্ধর’-এর পর নতুন চমক, রণবীরের ‘প্রলয়’ লুক ফাঁস

শেয়ার করুন:
‘ধুরন্ধর’-এর পর নতুন চমক, রণবীরের ‘প্রলয়’ লুক ফাঁস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪২ পিএম | ০৭ সেপ্টেম্বর, ২০২৬
‘ডন ৩’ নিয়ে বিতর্কের মধ্যেই নতুন সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ইতিমধ্যে শুরু করেছেন ‘প্রলয়’-এর শুটিং।

এরই মধ্যে সিনেমাটির সেট থেকে প্রকাশ্যে এসেছে অভিনেতার বেশ কিছু ঝলক। আর সেই ছবি-ভিডিও সামনে আসতেই রণবীরের লুক নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।
লম্বা চুল, গালভর্তি দাড়ি আর কালো পোশাকে দেখা গেছে রণবীরকে। অভিনেতার এই লুকের সঙ্গে অনেকটাই মিল পাওয়া যাচ্ছে ‘ধুরন্ধর’-এর লুকের।

ফলে প্রশ্ন উঠেছে, ‘প্রলয়’-এও কি সেই রাফ অ্যান্ড টাফ অবতারেই দেখা যাবে রণবীরকে?
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে অভিনেতার শুটিংয়ের একটি ভিডিও। সেখানে রঙিন চশমা সামান্য নামিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। তার সেই তীক্ষ্ণ দৃষ্টি আর রুক্ষ চেহারা নজর কেড়েছে অনুরাগীদের।

‘প্রলয়’-এ রণবীরের সঙ্গে অভিনয় করছেন কল্যাণী প্রিয়দর্শন।



এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রীর। শুটিংয়ের একটি দৃশ্যে রণবীরকে পিঠে একটি শিশুকে নিয়ে হেঁটে আসতে দেখা গেছে। ধুলো-কাদায় ভরা পথ ধরে শিশুটিকে নিয়ে এগিয়ে যাচ্ছেন অভিনেতা।
রণবীরের এই নতুন লুক দেখে অনেকেরই ধারণা, ‘ধুরন্ধর’-এর পর আবারও বড় কোনো চমক দিতে চলেছেন অভিনেতা। প্রকাশ্যে আসা শুটিংয়ের ঝলক অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে।

জানা গেছে, ‘প্রলয়’-এর গল্পে উঠে আসবে ভয়াবহ এক পরিস্থিতি। জম্বি আক্রমণের পাশাপাশি মারাত্মক মহামারীর প্রেক্ষাপটে এগোবে সিনেমার কাহিনি। ফলে রণবীরের এই নতুন সিনেমা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

এর আগে শোনা গিয়েছিল, অন্তঃসত্ত্বা স্ত্রী দীপিকা পাড়ুকোনের পাশে থাকার জন্য অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিতে পারেন রণবীর। এমনকি ২০২৭ সালে নতুন করে কাজে ফেরার কথাও শোনা যায়। তবে তার আগেই ‘প্রলয়’-এর শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেতা।

একেএস/টিএ

মন্তব্য করুন