© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১২ বছর পর ইংল্যান্ড ক্রিকেটে ফিরলেন কেভিন পিটারসেন

শেয়ার করুন:
১২ বছর পর ইংল্যান্ড ক্রিকেটে ফিরলেন কেভিন পিটারসেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৮ এএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৬
দক্ষিণ আফ্রিকায় জন্ম ও বেড়ে ওঠা পিটারসেনের স্থানীয় কন্ডিশন সম্পর্কে অভিজ্ঞতাকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রস্তুতিতে তার জ্ঞান কাজে লাগাতে চায় দলটি।

চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ব্রেন্ডন ম্যাককালামের কোচিং স্টাফে দায়িত্ব শুরু করবেন পিটারসেন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরসহ বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে কাজ করার কথা রয়েছে তার।

২০১৪ সালে বিতর্কিতভাবে ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটেছিল পিটারসেনের। ইসিবির সঙ্গে তখনকার সম্পর্কের অবনতি এতটাই চরমে পৌঁছেছিল যে দুই পক্ষের মধ্যে ‘আস্থার সংকটের’ কথাও প্রকাশ্যে এসেছিল।

তবে সময়ের সঙ্গে সেই দূরত্ব মুছে গেছে। এবার ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যানদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করার সুযোগ পাচ্ছেন সাবেক এই বিধ্বংসী ব্যাটার। পিটারসেনকে কোচিং স্টাফে পেয়ে উচ্ছ্বসিত প্রধান কোচ ম্যাককালামও।

এফআর/এসএন

মন্তব্য করুন