© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘তোরে যেই উত্তর দেওয়া হবে— রেসপেক্ট আশা করবি না’, বাঁধনের ওপর হামলার প্রতিক্রিয়ায় ফাহাম

শেয়ার করুন:
‘তোরে যেই উত্তর দেওয়া হবে— রেসপেক্ট আশা করবি না’, বাঁধনের ওপর হামলার প্রতিক্রিয়ায় ফাহাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৫ এএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৬
অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। বাঁধনকে ‘আমাদের লোক’ উল্লেখ করে তার ওপর কোনো ধরনের শারীরিক হামলা হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন ফাহাম।

পোস্টে তিনি লেখেন, ‘সবচাইতে লো ক্লাস, ছ্যাসড়া, অসভ্য পলিটিকাল কর্মীটা এখনও একটা আওয়ামী। তুই একটা মেয়েকে কেন অ্যাটাক করবি? সে তোর দেশের একটা নায়িকা। এমন কি ফকিন্নীদের গুগলেও সে তো তোর রিয়াল এনিমি না। কিন্তু না— একটা মেয়েকেই আঘাত করতে হবে। সবচাইতে দুর্বল টার্গেটরেই তোর আঘাত করতে হবে।’

বাঁধনকে উদ্দেশ করে ফাহাম আরও লেখেন, ‘বাঁধন আমাদের লোক— এবং আমাদের সাইডের কোনো লোককে যদি আওয়ামীরা ফিজিক্যাল অ্যাসল্ট করে, এর উপযুক্ত উত্তর দেওয়া হবে। তুই তো তোর হায়েস্ট লিমিটে ইতরামি করছোস। তোরে যেই উত্তর দেওয়া হবে— সেখানে রেসপেক্ট আশা করবি না। ইতরামির মধ্যে কোনো গ্রামার নাই। আর এইটা শুরু করছস তুই।’

প্রসঙ্গত, ইতালির মেস্ত্রে শহরে নিজের ওপর হামলার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মঙ্গলবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক লাইভে তিনি এ অভিযোগ করেন।

বাঁধনের অভিযোগ, ইতালিতে ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গেলে কয়েকজন বাঙালি তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। তার শরীরে পানি ও কোক ছুড়ে মারা হয় এবং তিনি ভিজে যান। এ সময় তার ফোন ফেলে দেওয়া হয় এবং কানের পাশেও আঘাত করা হয় বলে দাবি করেন তিনি।

বাঁধন আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ নিয়ে প্রশ্ন করেন এবং জোর করে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলতে বলেন। এসব ঘটনার ভিডিও ধারণ করে তারা লাইভ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছিলেন বলেও দাবি করেন অভিনেত্রী।

তিনি বলেন, হামলাকারীরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক বলে দাবি করেছেন। এ ধরনের আচরণ থেকে তাদের বেরিয়ে আসা উচিত ছিল বলেও মন্তব্য করেন বাঁধন।

এসএন 

মন্তব্য করুন