© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাবনায় নদী থেকে শিশুর লাশ উদ্ধার

শেয়ার করুন:
পাবনায় নদী থেকে শিশুর লাশ উদ্ধার
country-desk
০৩:৩৩ পিএম | ২৭ জানুয়ারি, ২০১৯

পাবনায় নদী থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের খাকছাড়া-দমদমা গ্রামের ব্রিজের নিচে কাগেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি জানিয়েছেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ।

তিনি জানান, ব্রিজের নিচে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ওসি আরো জানান, শিশুটির বয়স আনুমানিক তিন থেকে চার মাস হবে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাইমস/ কেআরএস

মন্তব্য করুন