© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সম্পর্কের আঘাতে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন শ্রাবন্তী!

শেয়ার করুন:
সম্পর্কের আঘাতে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন শ্রাবন্তী!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৫ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৬

কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়েও বরাবরই চর্চা হয়। বিশেষ করে একাধিক বিবাহবিচ্ছেদের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কটাক্ষের মুখে পড়েছেন তিনি।


সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের কঠিন সময় ও মানসিক টানাপোড়েন নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানান, সম্পর্কের ক্ষেত্রে বারবার আঘাত পেয়ে একসময় মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে, নিজের জীবন শেষ করে দেওয়ার কথাও মনে হয়েছিল।




‘স্ট্রেট আপ উইথ শ্রী’ নামের একটি পডকাস্টে শ্রাবন্তী বলেন, ‘অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দিই। তারপর ভেবেছি, কেন শেষ করব? শুধুমাত্র একটা ভুল পছন্দের কারণে?’

শ্রাবন্তীর প্রথম বিয়ে হয় ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে। তখন তার বয়স ছিল খুবই কম। দীর্ঘ দাম্পত্যের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির একমাত্র সন্তান অভিমন্যু (ঝিনুক), যিনি বিচ্ছেদের পর মায়ের সঙ্গেই থাকছেন।

প্রথম বিয়ের বিচ্ছেদের বছরই মডেল কৃষাণ ব্রিজের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। তবে সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। প্রায় এক বছর পরই তাদের বিচ্ছেদ ঘটে।

এরপর ২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন অভিনেত্রী। শুরুতে বিষয়টি অনেকটাই গোপন ছিল। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই দুজন আলাদা থাকতে শুরু করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের এপ্রিলে রোশনের সঙ্গে শ্রাবন্তীর আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন হয়।

এসএ/টিএ

মন্তব্য করুন