মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার
ছবি: সংগৃহীত
০৭:৫৫ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২৫ দিন পর রাশেদুল ইসলাম (১৯) নামে এক তরুণের ক'ঙ্কা'ল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রে'প্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১২ আগস্ট রাতে জসিম মিয়া মোবাইল ফোনে রাশেদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন রাশেদুলের মোবাইল ফোন থেকে তাঁর বাবার কাছে নারী কণ্ঠে অপহরণের কথা জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন তাঁর বাবা।
রোববার জসিম উদ্দিনকে গ্রে'প্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রপুর গ্রামের গারোর ভিটার জঙ্গলে অভিযান চালিয়ে হাড়, মাথার খুলি ও পোশাক উদ্ধার করা হয়। পোশাক দেখে রাশেদুলকে শনাক্ত করেন তাঁর বাবা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রে'প্তা'র'রা রাশেদুলকে গলা টিপে হ'ত্যার কথা স্বীকার করেছেন। ক'ঙ্কা'ল'টি ডিএনএ পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরআই/টিএ