© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্যামিলি কার্ডের জন্য ঘুষ নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক

শেয়ার করুন:
ফ্যামিলি কার্ডের জন্য ঘুষ নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৫ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নেত্রকোনা পৌর শহরের কুড়পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক সৈয়দা সাদিয়া ইসলাম এনসিপির নেত্রকোণা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার পাঁচজনের কাছ থেকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে সাদিয়ার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে নেত্রকোণা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, সাদিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগকারীদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/টিএ  

মন্তব্য করুন