© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন: সিইসি

শেয়ার করুন:
আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন: সিইসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৭ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০২৬
আইন অনুযায়ী যারা যোগ্য হবেন, তারাই নির্বাচন করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী প্রশিক্ষণ কোর্সে গণমাধ্যমের সঙ্গে এ কথা বলেন তিনি।

স্থানীয় নির্বাচনে প্রার্থিতার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইন অনুযায়ী যারা যোগ্য হবেন, তারাই নির্বাচন করতে পারবেন।

নির্বাচনের প্রস্তুতির প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশের কাছে সহায়তা চাওয়া হয়েছে। সুন্দর নির্বাচনের জন্য পুলিশের সাংবিধানিক ও আইনি দায়িত্ব আছে।

সিইসি বলেন, নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেয়া হবে না। নির্বাচন নিয়ে মানুষের আস্থা ফিরে এসেছে।

তিনি বলেন, পুলিশের ওপর আস্থা আছে। জাতীয় নির্বাচনের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।

কেএন/টিএ

মন্তব্য করুন