© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপ, দুই জোড়া তরুণ-তরুণীসহ ম্যানেজার আটক

শেয়ার করুন:
রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপ, দুই জোড়া তরুণ-তরুণীসহ ম্যানেজার আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০২ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০২৬
রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। অভিযানে দুই জোড়া তরুণ-তরুণী ও ক্যাফে গ্রিন ভ্যালির ম্যানেজারকে আটক করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের টার্মিনাল এলাকায় ওই রেস্টুরেন্টে অভিযান চালানো হয়।

গোয়েন্দা পুলিশ সূত্র জানা গেছে, নগরীর টার্মিনালে অবস্থিত ক্যাফে গ্রিন ভ্যালি খাবারের আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলো। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলমান রয়েছে।

রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলাম বলেন, ক্যাফে গ্রিন ভ্যালি থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। রংপুর নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযান পরিচালনা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।


এমআই/এসএন  

মন্তব্য করুন