© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রুবেলের আন্তর্জাতিক অভিষেক প্রসঙ্গে মাইক হাসির উদাহরণ টানলেন বাশার

শেয়ার করুন:
রুবেলের আন্তর্জাতিক অভিষেক প্রসঙ্গে মাইক হাসির উদাহরণ টানলেন বাশার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪১ এএম | ১০ সেপ্টেম্বর, ২০২৬
অস্ট্রেলিয়ায় উদীয়মান ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টিতে রীতিমতো আগুন ঝরিয়েছেন বাংলাদেশের রহস্যময় স্পিনার মোহাম্মদ রুবেল। ৯ দলের এই আসরে ১০ ম্যাচে সর্বোচ্চ ২৩ উইকেট শিকার করেন তিনি। এরপর থেকে তাকে নিয়ে ক্রিকেটাঙ্গনে বেশ আলোচনা। যদিও ৩০ বছর বয়সী এই স্পিনারের ক্রিকেটে পদচারণা নতুন নয়!

রুবেল এখনও বাংলাদেশ জাতীয় দলে ডাক পাননি। তবে যেভাবে ক্রিকেটসংশ্লিষ্টদের আলোচনার কেন্দ্রে রয়েছেন, যেন ডাক পাওয়া সময়ের ব্যাপার। তবে কথা হচ্ছে ৩০ বছর বয়সে তার আন্তর্জাতিক অভিষেক হওয়াটা কেমন হতে পারে! এই প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন অবশ্য অস্ট্রেলিয়ান কিংবদন্তি মাইক হাসি’র উদাহরণ টেনেছেন।

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বাশার বলেন, ‘আমরা তাকে (রুবেল) গত বছরের বিপিএল থেকে নজরে রেখেছি। যে নিয়মিত মিস্ট্রি বল করে আসছে। এমনকি সে ভালো একজন ফিল্ডারও। যদিও সে অতটা তরুণ নয়, কিন্তু মাইক হাসিও আন্তর্জাতিক অভিষেক (২৮ বছর বয়সে ওয়ানডে এবং দুই বছর পর টেস্ট) করেছিলেন বেশ দেরিতে। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটারে পরিণত হন। রুবেলের ক্ষেত্রেও বয়স বাধা হবে না।’



দেরিতে অভিষেক হওয়ার পর মাইক হাসি ৭৯টি টেস্ট ম্যাচে ৫১.৫২ গড়ে ৬২৩৫ রান এবং ১৯টি সেঞ্চুরি করেছেন। তার টেস্ট ব্যাটিং গড় সবসময় ৫০-এর উপরে ছিল। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট রান ১২,৩৯৮ এবং সেঞ্চুরি ২২টি। ২০০৬ সালে তিনি বিশ্বের নম্বর ওয়ান ওয়ানডে ব্যাটসম্যান হয়েছিলেন। এই ফরম্যাটে ১৮৫ ম্যাচে তিনি ৪৮.১৫ গড়ে ৫৪৪২ রান করেন হাসি। এ ছাড়া ৩৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে করেন প্রায় ৩৮ গড়ে ৭২১ রান।

এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন ডারউইন টেস্টে বাংলাদেশ ইতিহাসগড়া জয় পায়, এর এক সপ্তাহ পরেই ‘টপ এন্ড টি-টোয়েন্টি’ টুর্নামেন্টে ওই ভেন্যুতে আলো ছড়ান রহস্যময় স্পিনার রুবেল। জাতীয় দলের পাইপলাইনে থাকা এবং নতুন-অভিজ্ঞ ক্রিকেটারের অংশগ্রহণে আয়োজিত ওই টুর্নামেন্টে তিনি যথাক্রমে ১৮ রানে ৪, ২৫ রানে ৩, ১৫ রানে ৪, ৩০ রানে ৩, ২১ রানে ৫ এবং ১৫ রানে ৩ উইকেট শিকার করেন।

প্রসঙ্গত, চট্টগ্রামের ঘরোয়া লিগে এবং জাতীয় দলের নেটে নিয়মিতই বল করতেন রহস্য স্পিনার রুবেল। গত বছর আচমকা এসসিএল টি-টোয়েন্টি লিগে সুযোগ পাওয়ার পর চট্টগ্রাম বিভাগের হয়ে বল হাতে নিজেকে প্রমাণ করেন। পরে সুযোগ আসে লাল বলের প্রথম শ্রেণির ক্রিকেটেও। সবশেষ বিপিএলে নাম লিখিয়ে পুরোপুরি আলোচনায় আসেন রুবেল। তিনি বল হাতে যেন সবসময় আলাদা, অন্যরকম তার অ্যাকশন এবং বিশেষত তার দুসরা ডেলিভারির কারণে।

একেএস/টিএ


মন্তব্য করুন