© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪টি ইউনিট

শেয়ার করুন:
ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪টি ইউনিট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৫ এএম | ১০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর ধানমণ্ডি-২৭ নম্বরে একটি বহুতল ভবনের তৃতীয় তলায় অ্যাপেক্স শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে সকাল সোয়া ১০টায় ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, মোহাম্মদপুর স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত ছয় তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবেলায় অন্য স্টেশন থেকে আরো দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। একই সঙ্গে, আরো কয়েকটি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

প্রাথমিকভাবে এখনো আগুন লাগার কারণ কারণ বা হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

কেএন/টিএ

মন্তব্য করুন