© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন সিদ্দিকুর রহমান পাপলু

শেয়ার করুন:
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন সিদ্দিকুর রহমান পাপলু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫২ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২৬
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ সিদ্দিকুর রহমান পাপলু। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সাত সদস্যের এই নতুন কমিটি অনুমোদন করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী পরিষদের চেয়ারম্যানের অনুমোদনে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। 

প্রশাসনিক ও স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত এই কমিটিতে বিভাগীয় কমিশনারকে সভাপতি করা হয়েছে। তবে সদস্য সচিব হিসেবে সিদ্দিকুর রহমান পাপলুকেই সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা এবং পরবর্তী নির্বাচিত কমিটি গঠনের মূল দায়িত্ব পালন করতে হবে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্র অনুসরণে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে এই কমিটির।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিলেটের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), পুলিশ কমিশনার, স্থানীয় সরকার পরিচালক, বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক এবং স্থানীয় ক্রীড়াবিদ মোস্তফা কামাল পাশা মওদুদ।

স্থানীয় ক্রীড়াঙ্গন থেকে কমিটিতে আসা সিদ্দিকুর রহমান পাপলুর ওপরই মূলত সিলেটের ক্রীড়া কার্যক্রম পুনরুজ্জীবিত করা ও নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার মূল দায়িত্ব বর্তাচ্ছে।

এসএন 

মন্তব্য করুন