আমি যতদিন প্রধানমন্ত্রী থাকব, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকবে না: নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
০৭:৫০ এএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ইসরায়েলের হামলায় পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রোশ হাশানার আগে জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়ালে দেওয়া বক্তব্যে এ দাবি করেন তিনি।
নেতানিয়াহু বলেন, ‘অপারেশন রাইজিং লায়ন’ ও ‘অপারেশন রোরিং লায়ন’ নামে পরিচালিত অভিযানে ইসরায়েল ইরানের দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। তবে এখন ইরান সেই সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ‘আমি যতদিন প্রধানমন্ত্রী থাকব, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকবে না।’
এদিকে চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৩৫ সদস্যের বোর্ড অব গভর্নরস ইরানের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর সিদ্ধান্ত নেয়। গত ২০ বছরের মধ্যে এই প্রথম ইরানের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল আইএইএ।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তার দাবি, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার কারণে আইএইএর নিয়মিত পরিদর্শন ও যাচাই কার্যক্রম ব্যাহত হয়েছে। এ অবস্থায় ইরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও দুর্বল করবে।
সূত্র: শাফাক নিউজ এজেন্সি
আরআই/টিএ