© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রদল জিন্নাহর পক্ষ নিয়েছে, তারা চায় তাকে দায়মুক্তি দিতে: এস এম ফরহাদ

শেয়ার করুন:
ছাত্রদল জিন্নাহর পক্ষ নিয়েছে, তারা চায় তাকে দায়মুক্তি দিতে: এস এম ফরহাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৬ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ছাত্রদল পক্ষান্তরে জিন্নাহর পক্ষে অবস্থান নিয়েছে এবং তারা জিন্নাহকে দায়মুক্তি দিতে চায় বলে মন্তব্য করেছেন ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে জয়ী জিএস এস এম ফরহাদ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডাকসু সংগ্রহশালায় ভাঙচুর চালানোর পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এসএম ফরহাদ বলেন, ছাত্রদল ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে যে এটি সরানো না হলে তারা ব্যবস্থা নেবে। এর অর্থ দাঁড়ায়, জিন্নাহ যে বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, সেটি তারা লুকাতে চায়। তারা হয়তো ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না, অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জিন্নাহকে লুকানোর চেষ্টা করছেন।

তিনি স্পষ্ট করেন যে, ভাষা আন্দোলন হঠাৎ করে হয়নি, এর পেছনে নানা প্রেক্ষাপট ছিল। জিন্নাহ সরাসরি বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেছিলেন, ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’। সেই বক্তব্যটিই সংগ্রহশালায় ব্যাকগ্রাউন্ড হিসেবে ইংরেজিতে কোট করে ছবির নিচে ক্যাপশন আকারে যুক্ত করা হয়েছিল।

তিনি আরও বলেন, যদি জিন্নাহর ছবি ও তার ভাষার বিরোধী অবস্থানের ক্যাপশন যুক্ত না করা হতো, তবে হয়তো বলা হতো যে তারা জিন্নাহর ভূমিকা লুকিয়ে তাকে দায়মুক্তি দিয়েছেন। তারা সঠিক ইতিহাস উপস্থাপন করা সত্ত্বেও ছাত্রদল যে অবস্থান নিয়েছে, তাতে মনে হয় তাদের ভেতরে কেউ জিন্নাহর পক্ষে অবস্থান নিয়েছে।

আরআই/টিএ

মন্তব্য করুন