© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

শেয়ার করুন:
শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৫ পিএম | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহ মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান।

এ সময় মাজারে অবস্থান করে হযরত শাহজালাল (রহ.)-এর রওজা জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ করেন।

পরে সেখান থেকে তিনি হযরত শাহপরান (রহ) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

এর আগে দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সুরমাপাড়ে সার্কিট হাউজে পৌঁছায়। সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।

এরপর তিনি শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন।

রাষ্ট্রপতির আগমণ উপলক্ষে মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এসএন 

মন্তব্য করুন