ঢাবির জগন্নাথ হলের পাশে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত
০১:২৬ এএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
তিনি জানান, রাত এগারোটার দিকে জগন্নাথ হলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কারা কীভাবে এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানতে পারিনি। সিসি ফুটেজ দেখে যারা এ ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে শনাক্তের চেষ্টা করছি।
এমআর/টিএ