© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পটুয়াখালীতে ভাড়া বাসায় বাসরঘর সাজিয়ে রাত্রিযাপন দুই সমকামী যুবতীর

শেয়ার করুন:
পটুয়াখালীতে ভাড়া বাসায় বাসরঘর সাজিয়ে রাত্রিযাপন দুই সমকামী যুবতীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০২ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায় দুই যুবতীর বিরুদ্ধে সমকামীতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে তারা ঘরের মধ্যে বাসরঘর সাজিয়ে রাত্রিযাপন করেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হলে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার হাবিব তাদের পরিবারে সদস্যদের খবর দেন এবং ওই দুই নারীকে তার জিম্মায় রাখেন।

জানা গেছে, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারি আবাসনের হানিফ মৃধার বসতবাড়িতে একই গ্রামের এক নারী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকেন। তার এক বোন আগে থেকেই ছেলেদের মতো চলাফেরা করতেন। চারদিন আগে তিনি ময়মনসিংহ থেকে এক নারীকে ওই বসতবাড়িতে নিয়ে আসেন এবং স্বামী-স্ত্রীর মতো চলাফেরা শুরু করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

এমআই/এসএন

মন্তব্য করুন