© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‎জবিতে মধ্যরাতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

শেয়ার করুন:
‎জবিতে মধ্যরাতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪০ এএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ উপলক্ষ্যে আয়োজিত কনসার্ট শেষে সংগঠনটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

‎বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

জানা গেছে, কনসার্ট চলাকালে ছাত্রদলের এক গ্রুপের কর্মীর সঙ্গে অন্য গ্রুপের এক কর্মীর কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। পরে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় অন্তত তিনজন আহত হন। তাদের মধ্যে দুজনের মাথায় আঘাত লাগে এবং মাথা ফেটে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে আহতদের পরিচয় ও চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এছাড়া সংঘর্ষে জড়িতদের পরিচয় এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

এফআর/টিএ

মন্তব্য করুন