২০ বছর পর মাদক তালিকা থেকে ভেনিজুয়েলাকে বাদ দিল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
০৭:৫৩ এএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
অবৈধ মাদক পাচার রোধে ব্যর্থ হওয়া দেশের তালিকা থেকে ২০ বছরের বেশি সময় পর ভেনিজুয়েলার নাম বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মাদকবিরোধী লড়াইয়ে অগ্রগতির ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে বিচারাধীন।
পাশাপাশি, নতুন রক্ষণশীল নেতৃত্ব ক্ষমতায় আসায় বলিভিয়া ও কলম্বিয়াকেও এই তালিকা থেকে বাদ দেওয়ার কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।
দক্ষিণ আমেরিকায় সাম্প্রতিক ডানপন্থী রাজনৈতিক পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে ওই অঞ্চলে মাদক ও অপরাধ দমনে ৫২ মিলিয়ন ডলারের মার্কিন সামরিক তহবিল পুনর্বরাদ্দ করারও ঘোষণা দেওয়া হয়েছে।
এফআর/টিএ