© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শেয়ার করুন:
মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৩ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ হিসেবে উল্লেখ করেছেন। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারী কয়েকজন ব্যক্তি ও গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিকে বিভিন্ন বিষয়ে ‘অ্যাম্বাসেডর’ ও ‘অ্যাডভাইজার’ হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে নানা অভিযোগও তোলেন।

এনসিপি নেতা বলেন, ‘তারেক রহমানের মহিলা অ্যাম্বাসেডর মেঘনা আলম। আপনি আপনার অ্যাম্বাসেডর নিয়োগ দিলেন কাকে? দেখেন, তারেক রহমানের অ্যাম্বাসেডর রাশেদ খান। তারপরে হলো উনার মহিলা অ্যাম্বাসেডর মেঘনা আলম। তারপরে হলো উনার বুদ্ধিজীবী অ্যাম্বাসেডর জাহেদ ভাই মনে হয়। তারপরে হলো উনার মিডিয়া বিষয়ক অ্যাডভাইজার রেজাউল করিম রনি।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের বাংলাদেশের যত ধরনের যাদেরকে একটু টাকা দিলে হলে কোটে যায়, সবগুলারে নিয়ে হলো অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিলেন।’

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ‘প্রধান’ অ্যাম্বাসেডর হিসেবে উল্লেখ করে পাটওয়ারী বলেন, ‘সালাউদ্দিন আহমেদ অন্যদের নিয়ে বাংলাদেশে একটি ‘গুজবের কারখানা’ স্থাপন করেছেন।’

তিনি আরও বলেন, ‘এই সালাউদ্দিন সাহেব সকল অ্যাম্বাসেডরদের নিয়ে বাংলাদেশে একটা গুজবের কারখানা স্থাপন করেছেন। এই গুজবের কারখানা থেকে স্লিপ পাঠানো হয় বিভিন্ন মিডিয়া হাউসে, তোমার এই নিউজ পাবলিশ করতে হবে, ওই নিউজ পাবলিশ করতে হবে। কোনো গণমাধ্যম সেই নির্দেশনা অনুযায়ী সংবাদ প্রকাশ না করলে তাদের হুমকি দেওয়া হয়।’

এমআর/টিএ  

মন্তব্য করুন