গাজী নজরুলের সেই ফ্লাটে ছুটে গেলেন এমপি হানজালা
ছবি: সংগৃহীত
১০:১৮ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ফ্লাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে ন্যাম ভবনের ৫ নং বিল্ডিংয়ের তৃতীয় তলায় গাজী নজরুলের ২০৩ নম্বর ফ্লাটে গিয়েছেন মাদারীপুর–১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে তিনি দুজন নিরাপত্তারক্ষীসহ ঘটনাস্থলে উপস্থিত হোন। পরে তিনি সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এর আগে সন্ধ্যায় ডিসি তেজগাঁও ইবনে মিজান গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে রাজধানীর শেরে বাংলা নগরের সংসদ সদস্যদের বাস ভবন ন্যাম ভবনে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের স্ত্রীর লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। এরই বন্ধ ঘরের দরজা ভেঙ্গে মরদেহ নামাতে কাজ করছে পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এক কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। এরপর তারা বিকেল সাড়ে ৩টার দিকে আলাদা আলাদা রুমে যান। পরে ৫টার পরে ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গেলে দরজা বন্ধ পান। এক পর্যায়ে য়েজানালা দিয়ে দেখেন আলোচিত দ্বিতীয় স্ত্রী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। পরে তিনি থানা পুলিশকে জানান।
প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয় বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।
এ বিষয় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, খবর পেয়ে আমিসহ থানা পুলিশ ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে এসে দরজা ভেঙ্গে লাশ নামিয়েছে।
তবে কখন তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিসি ইবনে মিজান।
কেএন/টিএ