© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংবিধান সংশোধন মিটিং দিয়ে সংকটের সুরাহা হবে না: আখতার হোসেন

শেয়ার করুন:
সংবিধান সংশোধন মিটিং দিয়ে সংকটের সুরাহা হবে না: আখতার হোসেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৪ এএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবিধান সংশোধন কমিটির মিটিং দিয়ে চলমান সংকটের কোনো সুরাহা হবে না, বরং সংকট আরও দীর্ঘায়িত হবে বলে মন্তব্য করে সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কটের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীর জলঢাকায় ‘কৃষক শক্তি’র আয়োজনে কৃষক ভোগান্তি, সার সংকট এবং কৃষি খাতের নানান দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে অনুষ্ঠিত কৃষক সমাবেশ ও গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘গণরায়কে অস্বীকার করে সরকার গণভোট নিয়ে তামাশা শুরু করেছে। সংবিধানের ফ্যাসিবাদী কাঠামো সংশোধন না করে তারা নিজেদের সুবিধা মতো তা সংশোধন করতে চায়।’

তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সংবিধান কীভাবে সংশোধন করতে হবে তা ‘জুলাই সনদে’ স্পষ্ট উল্লেখ রয়েছে। জুলাই সনদ অনুযায়ী কাজ না হলে ভবিষ্যতে বাংলাদেশকে আরও বড় বিপদের মুখোমুখি হতে হবে।’

এ সময় কৃষক সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ কৃষকেরা উপস্থিত থেকে নিজ নিজ এলাকার কৃষি সংক্রান্ত নানা অনিয়ম ও সার সংকটের ভোগান্তির কথা তুলে ধরেন।

আরআই/টিএ

মন্তব্য করুন